প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়ার নিয়ম ১ লা জুলাই ২০২৬

১ লা জুলাই ২০২৬ তারিখ থেকে প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ নেয়ার নিয়মে কিছু নতুন পরিবর্তন এসেছে। তাই আজ নতুন নিয়মে অভিবাসন ঋণ নেয়ার নিয়ম নিয়ে আলোচনা করবো-
নতুন নিয়ম অনুযায়ী বিদেশগামী ব্যাক্তির ৩টি এমআইসিআর চেক লাগবে ও সেই ব্যাংক হিসাবের স্টেটমেন্ট লাগবে যেটা আগে লাগতো না। আগে ১ জন জামিনদার হলে আবেদন করা যেতো, নতুন নিয়মে ২ জন জামিনদার লাগবে। আবেদনকারী ও ২ জন জামিনদারের সিআইবি লাগবে।
নতুন নিয়মে কি কি কাগজপত্র লাগবে-
আবেদনকারীর-
- আবেদনকারীর সদ্য তোলা ৩ কপি ছবি
- জাতীয় পরিচয়পত্র এর ফটোকপি
- পাসপোর্ট এর ফটোকপি
- ভিসা এর ফটোকপি
- চেয়ারম্যান সার্টিফিকেট অথবা বিদ্যুৎ বিল এর কপি
- ৩টি এমআইসিআর চেক ও সেই ব্যাংক হিসাবের স্টেটমেন্ট
- বিএমইটি কার্ড এর ফটোকপি
- বিমান টিকেট
জামিনদার (২ জন)
- প্রত্যেকের সদ্য তোলা ছবি ২ কপি
- প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র এর ফটোকপি
- প্রত্যেকের চেয়ারম্যান সার্টিফিকেট অথবা বিদ্যুৎ বিল এর কপি
- যে কোন ১ জনের ৩টি এমআইসিআর চেক ও সেই ব্যাংক হিসাবের স্টেটমেন্ট
- জামিনদার চাকুরীজীবী হলে পরিচয় পত্র অথবা প্রত্যয়ন পত্র ব্যবসায়ী হলে হালনাগাদ ট্রেড লাইসেন্স এর ফটোকপি
নমিনী (স্ত্রী/মা/বাবা/ভাই/বোন/ছেলে/মেয়ে যে কোন ১ জন)
- সদ্য তোলা ছবি ৩ কপি
- জাতীয় পরিচয়পত্র এর ফটোকপি
- চেয়ারম্যান সার্টিফিকেট অথবা বিদ্যুৎ বিল এর কপি
আপনার কোন প্রশ্ন জানার থাকলে কমেন্টে জানান।
