প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নেওয়ার নিয়ম ১ লা জুলাই ২০২৬

0

১ লা জুলাই ২০২৬ তারিখ থেকে প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ নেয়ার নিয়মে কিছু নতুন পরিবর্তন এসেছে। তাই আজ নতুন নিয়মে অভিবাসন ঋণ নেয়ার নিয়ম নিয়ে আলোচনা করবো-

নতুন নিয়ম অনুযায়ী বিদেশগামী ব্যাক্তির ৩টি এমআইসিআর চেক লাগবে ও সেই ব্যাংক হিসাবের স্টেটমেন্ট লাগবে যেটা আগে লাগতো না। আগে ১ জন জামিনদার হলে আবেদন করা যেতো, নতুন নিয়মে ২ জন জামিনদার লাগবে। আবেদনকারী ও ২ জন জামিনদারের সিআইবি লাগবে।

নতুন নিয়মে কি কি কাগজপত্র লাগবে-

আবেদনকারীর-

  • আবেদনকারীর সদ্য তোলা ৩ কপি ছবি
  • জাতীয় পরিচয়পত্র এর ফটোকপি
  • পাসপোর্ট এর ফটোকপি
  • ভিসা এর ফটোকপি
  • চেয়ারম্যান সার্টিফিকেট অথবা বিদ্যুৎ বিল এর কপি
  • ৩টি এমআইসিআর চেক ও সেই ব্যাংক হিসাবের স্টেটমেন্ট
  • বিএমইটি কার্ড এর ফটোকপি
  • বিমান টিকেট

জামিনদার (২ জন)

  • প্রত্যেকের সদ্য তোলা ছবি ২ কপি
  • প্রত্যেকের জাতীয় পরিচয়পত্র এর ফটোকপি
  • প্রত্যেকের চেয়ারম্যান সার্টিফিকেট অথবা বিদ্যুৎ বিল এর কপি
  • যে কোন ১ জনের ৩টি এমআইসিআর চেক ও সেই ব্যাংক হিসাবের স্টেটমেন্ট
  • জামিনদার চাকুরীজীবী হলে পরিচয় পত্র অথবা প্রত্যয়ন পত্র ব্যবসায়ী হলে হালনাগাদ ট্রেড লাইসেন্স এর ফটোকপি

নমিনী (স্ত্রী/মা/বাবা/ভাই/বোন/ছেলে/মেয়ে যে কোন ১ জন)

  • সদ্য তোলা ছবি ৩ কপি
  • জাতীয় পরিচয়পত্র এর ফটোকপি
  • চেয়ারম্যান সার্টিফিকেট অথবা বিদ্যুৎ বিল এর কপি

আপনার কোন প্রশ্ন জানার থাকলে কমেন্টে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *